ঢাকা   ১০:০২:৪১ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

রাউজানে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী”র ওরশ উপলক্ষে মসজিদ ও কবরস্থান পরিস্কার পরিচ্ছনতা অভিযান

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৪৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আগামী ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ৩৩ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।প্রথম অধিবেশনে সকাল ৮ টায় রশিদর পাড়া তমিজ উদ্দিন জামে মসজিদ, কবরস্থান, মসজিদ সড়ক পরিষ্কার পরিছন্নতা করা হয়। ৮ অক্টোবর সকালে রাউজানের রশিদর পাড়ায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রশিদর পাড়া শাখার উদ্যোগে এই কর্মসুচি পালন করা হয়। পরে উম্মুল আশেকীন মা সৈয়দা মুনোয়ারা বেগম (রহ.)”র স্মরণে পবিত্র খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্বে করেন শাখার সভাপতি আবদুল নবী মেম্বার। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন কদলপুর শাহ্ সুলতান জামে মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দীন মাইজভান্ডারী, মাওলানা মোহাম্মদ হেদায়েত উল্লাহ মাইজভাণ্ডারী। উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ রুহুল কাদের, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, হাফেজ মুহাম্মদ কুতুবউদ্দিন, শাখার উপদেষ্টা আবদুল মান্নান, মুহাম্মদ হারুন, সহ- সভাপতি মুহাম্মদ নূরুল আলম চৌধুরী। বাদে জুমা আশেকানে গাউসুল আজম মাইজভান্ডারী ও শাহানশাহ হক কান্ডারী এবং এলাকার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের জন্য দোয়া ও মুনাজাত পরিচালনা করেন তমিজ উদদীন জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম। শেষে মুসল্লীদর মাঝে তবররক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি