1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে নারী পোশাক শ্রমিকের মৃত্যু; ঘাতক আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

নবীনগরে নারী পোশাক শ্রমিকের মৃত্যু; ঘাতক আটক

নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবদেকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৭৮ বার

আশুলিয়ায় জামেলা বেগম নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে ধাওয়া করে আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় সেনা শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত জামেলা বেগম গোপালগঞ্জ জেলার সদরের চরমা গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় এ্যাসটেক্স গার্মেন্টসের শ্রমিক ছিলেন বলে জানা যায়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় সেনা শপিং কমপ্লেক্সের সামনে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন ওই নারী। এ সময় ঢাকাগামী ওসমান ট্রাভেলসের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে পরে হাইওয়ে পুলিশ বাসটিকে ধাওয়া করে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে আটক করে। এতে ঘটনাস্থলেই মারা যান জামেলা। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। মরদেহ ও জব্দ বাসটি হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় মামলা হবে বলে তিনি জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net