1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রুপনগরে নির্মানাধীন ভবন থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

রুপনগরে নির্মানাধীন ভবন থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

মোঃ আসাদুজ্জামান আসাদ :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৫১৭ বার

রাজধানীর রুপনগর আবাসিক এলাকার ৮ নম্বর রোডের ১৩ নম্বর প্লটের ওপর নির্মানাধীন একটি দশতলা ভবনের আটতলা থেকে পড়ে হিরা (২৭) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল ১১ অক্টোবর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তার পিতার নাম মোখলেছুর রহমান। গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৪ নং কুমারগাতি ইউনিয়নে।
সরেজমিন ভবনটিতে গিয়ে জানা যায়, হিরা ওই ভবনে দৈনিক হাজিরায় শ্রমিকের কাজ করত। ভবনের আটতলায় কাজ করার সময় সে রাস্তায় পড়ে যায়। রাস্তায় পড়ে গিয়ে অতিরিক্ত রক্তখরনের কারনে তার মৃত্যু হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট থানা পুলিশের উপস্থিতিতে তার আত্মীয় স্বজনরা এসে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যায়।
ভবন নির্মাণের ক্ষেত্রে দেখা যায়, ভবনটি রাজউকের নকশা অনুযায়ী নির্মান করা হয়নি। এবং দূর্ঘটনার সময় ভবনটিতে নির্মানকালীন নিরাপত্তা জাল ছিল না।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, বাড়ির মালিকগন অত্যান্ত প্রভাবশালী। সেই কারনে তারা রাজউকের নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেননি। এছাড়া রাজউকের কর্মকর্তারা একাধিকবার সরেজমিনে ওই ভবনে পরিদর্শন করলেও কোন ব্যবস্থা নেয়নি বরং ম্যানেজ হয়েছে বলে অভিযোগ আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net