1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে অপি'র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

কক্সবাজারে অপি’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৪৬ বার

কক্সবাজারের খুটাখালী কিশলয় আদর্শ নিকেতন স্কুলের মেধাবী ছাত্রী নুরেন রিয়ান তাজ পিয়া অপি হত্যা মামলার আসামী মিরাজ, তার পিতা রহিম মেম্বার ও পরিবারের অন্যান্য সদস্যদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে কিশলয় প্রাক্তন ছাত্র সংসদ।

মঙ্গলবার ১৯ অক্টোবর সকাল ১১ টার দিকে খুটখালী কিশলয় প্রাক্তন ছাত্র সংসদের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ অক্টোবর যৌতুকের লোভে অপির স্বামী, তার পিতা ও পরিবারের অন্যান্য সদস্যরা মিলে পরিকল্পিতভাবে নির্যাতন করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। এই হত্যাকারীদের দ্রুত আইনে বিচারের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অপির বাবা বলেন, আমার মত আর যেন কোন বাবা’র বুক খালি না হয়। যৌতুকের জন্য আমার মেয়ে অপিকে এই খুনিরা নির্মমভাবে হত্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। তাদের ফাঁসি চাই।

এ সময় কিশলয় আদর্শ নিকেতন ২০২০ ব্যাচ এর ছাত্রছাত্রীরা ‘ অপি হত্যার বিচার চাই খুনী মিরাজের ফাঁসি চাই, ‘যৌতুকের লোভী থাবায় আমার বোনের লাশ কেন.? বিচার চাই বিচার চাই, এদেশের মাটিতে খুনি পরিবারের ঠাই নাই’ লিখিত বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে খুনীদের ফাসির দাবীতে ফুসে উঠে।

উল্লেখ্য যে, গত ২০২০ সালের জানুয়ারিতে রিয়ান তাসপিয়া অপি’র সাথে প্রেমের সম্পর্ক হয়ে লামা ফাসিয়াখালী ইউনিয়নের কুমারী আড়াই মাইল ৫ নং ওয়ার্ডের রহিম মেম্বারের ছেলে মিরাজের সাথে বিয়ে হয়।

বিয়ের কিছুদির পর হতে না হতে ৫ লক্ষ টাকা যৌতুকের দাবীতে বিভিন্ন সময় অপিকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে মিরাজ ও তার পরিবার।

এ ব্যাপারে বিভিন্ন সময় শালিসি বৈঠক হলেও কোন সমাধান হয়নি।

ঘটনার একপর্যায়ে যৌতুকের জন্য মিরাজ ও তার পরিবারের সদস্যরা মিলে নির্যাতন চালিয়ে গত ১১ অক্টোবর নৃশংসভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন অপিকে।

এ ঘটনায় অপির ভাই শাহরিয়ার বাদী হয়ে বান্দরবান লামা থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ০২।

কিশলয় প্রাক্তন ছাত্র সংসদ এর সভাপতি কাজী সাইফুর রহমানের সভাপত্বিত্বে মানবনবন্ধনে বক্তব্য রাখেন, খুটাখালী ২ নং ওয়ার্ডের সদস্য তারেকুল ইসলাম, নারী সদস্য রাজিয়া বেগম রাজু, সাবেক মহিলা মেম্বার রাজিয়া বেগম, ছৈয়দ আলম, ৭ নং ওয়ার্ডের মেম্বার ওয়াসিম আকরাম, খুটাখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ইমরান খাঁন, সাবেক ছাত্রনেতা রমজান আলী মোরশেদ, রায়হান, মামুন, জিয়া হায়দার, জনি চৌধুরীসহ ২০২০ ব্যাচের ছাত্র ছাত্রীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net