1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে গনপূর্ত বিভাগের আওতায় ১০০ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন কাজ চলছে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

লালমনিরহাটে গনপূর্ত বিভাগের আওতায় ১০০ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন কাজ চলছে

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪০৭ বার

লালমনিরহাট গনপুর্ত বিভাগের আওতায় ১০০ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কাজ এগিয়ে চলছে। লালমনিরহাট গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার জানান, ২০২০-২০২১ ইং অর্থ বছরে এবং ইতিপূর্বের বরাদ্দসহ লালমনিরহাট জেলা সদর হাসপাতালকে ১০০ শয্যা হতে ২শ ৫০ শয্যায় উন্নীত করনে ৩৬ কোটি ৯০ লক্ষ, লালমনিরহাট সমাজসেবা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজে ১৩ কোটি ৬৩ হাজার, লালমনিরহাট জেলা সার্কিট হাউজ উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজে ৩ কোটি ৮২ লক্ষ ১২ হাজার, লালমনিরহাট সদর উপজেলা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজে ২ কোটি ১৩ লক্ষ ৭ হাজার ৪ শ, লালমনিরহাট জেলা মডেল মসজিদ নির্মাণ কাজ ১৪ কোটি ৮৯ লক্ষ ৯ হাজার ৭শ, লালমনিরহাট সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজে ১২ কোটি ৬৫ লক্ষ ৪ হাজার ৩শ, আদিতমারী উপজেলা ভূমি অফিস নির্মাণ কাজে ২ কোটি ১৩ লক্ষ ৭ হাজার ৪শ, কালীগঞ্জ উপজেলার করিমপুর নুরজাহান শামসুন্নাহার বিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেল (বালিকা) নির্মাণ কাজে ১ কোটি ৯৪ লক্ষ ৩ হাজার ৯শ ওই উপজেলার করিমুদ্দিন পাবলিক পাইলট বিদ্যালয় দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেল (বালক) নির্মাণে ১ কোটি ৯২ লক্ষ ৩ হাজার ৭শ, আবারও একই প্রতিষ্ঠানের (বালক) নির্মাণে ১ কোটি ৯২ লক্ষ ৩ হাজার ৭শ, কালীগঞ্জ উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ১ কোটি ৬৫ লক্ষ ৫ হাজার ৫শ , হাতীবান্ধা হাইওয়ে আউটপোষ্ট উর্দ্ধমুখী সম্প্রসারণ নির্মাণ কাজে ৮১ লক্ষ ৩ হাজার ৭শ ওই উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজে ২ কোটি ১৬ লক্ষ ৬৯ হাজার ৯শ, একই উপজেলার মডেল মসজিদ নির্মাণে ১২ কোটি ৬৫ লক্ষ ৪ হাজার ৩শ, হাতীবান্ধা উপজেলা মডেল মসজিদ নির্মাণে ১২ কোটি ৬৫ লক্ষ ৪ হাজার ৩শ, পাটগ্রাম উপজেলায় মডেল মসজিদ নির্মাণে ১২ কোটি ৬৫ লক্ষ ৪ হাজার ৩শ এবং পাটগ্রাম উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ লক্ষ ৩৫ হাজার ৪শ টাকা বরাদ্দে কাজ এগিয়ে চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব কাজের মধ্যে কোনো কোনোটা ২০% আবার কোনোটা ৫০% এবং ৯০% কাজ এগিয়ে চলছে। কাজগুলো শেষ হলে লালমনিরহাট জেলা অর্থনৈতিক ও সামাজিকভাবে উন্নতি লাভ করবে বলে সচেতন মহল মনে করছেন। অপরদিকে জেলার চিত্র বদলে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net