1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কবি তাহমিনা শিল্পীর জন্মদিন আজ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

কবি তাহমিনা শিল্পীর জন্মদিন আজ

রেজা শাহীন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৪৫৭ বার

কবি তাহমিনা শিল্পীর জন্মদিন আজ। ১৯৭৭ সালের ২ নভেম্বর মাদারীপুর জেলার রাজৈরে তিনি জন্মগ্রহণ করেন। বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে তিনি সবার বড়। তাঁর বাবার নাম তৈয়ব আলী মিয়া। মায়ের নাম মমতাজ জাহান নিলু।

কবি তাহমিনা শিল্পীর শৈশব ও কৈশোরের সাথী ছিল পদ্মার অন্যতম শাখা কুমার নদ ও তাঁর দাদা বাড়ীর গ্রামের নান্দনিক পরিবেশ। শৈশবের সুন্দর স্মৃতি, উদার প্রাকৃতিক পরিবেশ কবিকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে। তাই কবির লেখায় মানুষ ও প্রকৃতির কথা সুষ্পষ্ট।

কবিতার পাশাপাশি কথাসাহিত্য, মননশীল প্রবন্ধ, ভ্রমন গদ্য ও শিশুসাহিত্যে তিনি সদর্পে আপন প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। এ পর্যন্ত তাঁর একক ১১টি গ্রন্থ প্রকাশ হয়েছে। উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থাবলি হলো, কুসুম বউয়ের নাকের নোলক হারিয়েছে গহীন গাঙের জলে (কবিতা), প্রণয়ের জলবাড়ি (কবিতা), টেরাকোটায় আঁকা পৌরাণিক প্রেম (কবিতা),হৃদয়পুরের চুপকথা (ছোটগল্প), আলতাদিঘির লালটিপ (ছোটগল্প), তমালের সুন্দরি হাঁস (শিশুতোষ গল্প), পুষ্পিতা ও নীল প্রজাপতি (শিশুতোষ গল্প) এবং খরগোশছানা ও বুদ্ধিমান টুনটুনি (শিশুতোষ গল্প) প্রভৃতি। তাঁর সম্পাদিত গল্প গ্রন্থ ‘বুনো বাতাসের গল্প’ বেশ সাড়া জাগিয়েছে।

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন, সমতটের কাগজ পুরস্কার (২০১৯), বাংলাদেশ নারী লেখক সোসাইটির ভালোবাসার গল্প ইভেন্ট পুরস্কার (২০২০), ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পুরস্কার (২০২১)।

কবি তাহমিনা শিল্পী বর্তমানে বাংলাভিশন টেলিভিশনে কর্মরত আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net