1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সত্য কথা বললে জেলে যেতে হচ্ছে: ডা. শাহাদাত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

সত্য কথা বললে জেলে যেতে হচ্ছে: ডা. শাহাদাত

আবদুল করিম, লোহাগাড়া সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৯০ বার

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে মানবাধিকার, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার বলতে কিছুই নেই। কথা বলতে পারিনা। সত্য কথা বললে জেলে যেতে হচ্ছে। সংবিধান আমাদেরকে কথা বলার অধিকার দিয়েছে। অথচ, সেই অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে শাহ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫১ তম সীরতুন্নবী ( সা . ) মাহফিলের ১৮ তম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, পবিত্র কোরআন শরীফে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কথা বলা হয়েছে। কাজেই, আপনাদেরকে সৎ কাজের ব্যপারে আদেশ করতে হবে। সত্য কথা বলতে হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামের ঝান্ডা আপনাদেরকে বহন করতে হবে। ইসলাম শান্তির ধর্ম। আপনাকে পড়তে হবে। আপনি যতবেশি পড়বেন তত বেশি ইসলামের পক্ষে কথা বলতে পারবেন। এজন্য আপনাকে পড়াশোনায় করতে হবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একমাত্র প্রেসিডেন্ট যে কিনা চুনতির এই সম্মেলনে অনেকবার এসেছেন। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সাংসদে স্পিকার সহ অনেক মন্ত্রীরা এই মাহফিলে এসেছে। শাহ সাহেব কেবলা হুজুরের পরামর্শে বিএনপি বিসমিল্লাহির রহমানির রহিম আরবি ১৯ হরফের আলোকে ১৯ দফা কর্মসূচি বিএনপি দিয়েছিলেন। কাজেই পবিত্র এই সম্মেলনে আসতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের।

এদিন মাহফিলে আলোচনা করেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, সাতকানিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ মুনিরুল আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net