ঢাকা   ০৭:৫৬:৪৭ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকরা পেল ক্ষতিপূরণ

মো: নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩২৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সীমান্ত সড়ক (রামগড়-তানাক্কাপাড়া) নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ফসলি জমির ২৮ জন কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে মাটিরাঙ্গা অভ্যায় সেনাবাহিনীর ২০ ইসিবি’র আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে আদা, হলুদ, ধান, কচু ক্ষেত ও কলা বাগানের ক্ষতিপূরণের টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ২০ ইসিবি’র অধিনায়ক লে: কর্নেল আমজাদ।

এসময় রামগড় ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল হাসান ও সীমান্ত সড়ক (রামগড়-তানাক্কাপাড়া) নির্মাণ প্রকল্প কর্মকর্তা মেজর এস এম খালেদুল ইসলাম সহ ২০ ইসিবি’র বিভিন্নস্তরের কর্মকর্তা, স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেজর এস এম খালেদুল ইসলাম বলেন, মাঠপর্যায়ে জরিপ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের চাহিদানুযায়ী ২৮ জন কৃষককে সর্বমোট ৩ লক্ষ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি