1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাকলিয়া স্কুলের পরীক্ষাকেন্দ্রের সড়ক যানজটমুক্ত রাখার আহ্বান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

বাকলিয়া স্কুলের পরীক্ষাকেন্দ্রের সড়ক যানজটমুক্ত রাখার আহ্বান

শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩১৯ বার

চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম আগামী ১৪ নভেম্বর রোববার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে সে লক্ষ্যে চকবাজার কাঁচাবাজার মোড় থেকে কেবি আমান আলী রোড ও রাহাত্তার পোল হয়ে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র পর্যন্ত এলাকা যানজটমুক্ত রাখতে চকবাজার ও বাকলিয়া থানা পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার (১২ নভেম্বর) সকালে এক বিবৃতিতে তিনি এই আহ্বান রাখেন। কাউন্সিলর শহিদ বলেন বাকলিয়া এলাকা জনবহুল এলাকা এই এলাকার বাসিন্দাদের পাশাপাশি এই পথ চকবাজার থেকে রাহাত্তার পোল হয়ে দক্ষিণ চট্টগ্রামে যাতায়াতের পথ। ফলে যান চলাচলের চাপে চকবাজার ও রাহাত্তার পোল এলাকায় প্রায়শ যানজট লেগে থাকে। তাই তিনি এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বাকলিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র পর্যন্ত যাতে কোন ধরনের যানজটের সৃষ্টি না হয় সেজন্য স্হানীয় থানা পুলিশ ও সিএমপি ট্রাফিক বিভাগের প্রয়োজনীয় সহায়তা কামনা করেছেন। পাশাপাশি রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে চকবাজার-বাকলিয়া এলাকার স্থানীয় ব্যবসায়ীদের সহায়তা কামনা করেছেন শহিদ। তিনি ওয়ার্ড ও চসিকের পরিচ্ছন্ন বিভাগ নজরদারি রাখবে বলে সতর্ক বার্তা দিয়েছেন। যদি কোন প্রতিবন্ধকতার কারণে পরীক্ষার্থীদের কর্মঘন্টা নষ্ট হয় তাহলে কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্হা নেয়া হবে বলে শহিদুল জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net