1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীর ধর্মচক্র প্রগতি বিহারে কঠিন চীবর দান উৎসবে বিশ্বশান্তি কামনা করেন বক্তারা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

বাঁশখালীর ধর্মচক্র প্রগতি বিহারে কঠিন চীবর দান উৎসবে বিশ্বশান্তি কামনা করেন বক্তারা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৯৭ বার

বাঁশখালীর উত্তর জলদীতে নব প্রতিষ্টিত ধর্মচক্র প্রগতি বিহারে ২য় বারের মত দান শ্রেষ্ট কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়। শুক্রবার দিনব্যাপী দুই পর্বের অনুষ্টানে প্রথম পর্বের অনুষ্টান মধ্যে ছিল বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, গ্রামজাত সংঘমনীষাদের স্মরণে অষ্টোপকরণসহ সংঘদান। বিকালে দ্বিতীয় পর্বের অনুষ্টানে কঠিন চীবর দান ও সদ্ধর্মলোচনা সভা ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্টানে সদ্ধর্মলোচনা করেন ভদন্ত জিনরতন মহাস্থবির, বুদ্ধপ্রিয় মহাস্থবির, শান্তমিত্র ভিক্ষু, জয়জ্যোতি স্থবির,সুমনপ্রিয় ভিক্ষু। দ্বিতীয় পর্বের অনুষ্টান উদ্বোধন করেন বাঁশখালী কেন্দ্রীয় ধর্মচক্র প্রগতি বিহারে অধ্যক্ষ করুণানন্দ স্থবির।

এসময় স্বাগত ভাষন প্রদান করেন চট্টগ্রাম ইউএসটিসির প্রাক্তন উপাচার্জ প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া । অনুষ্টানে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি মিথুন বড়ুয়া ও ববিতা বড়ুয়া। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া। অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন বাংলাদেশ সংবাদ সংস্থার ইংরেজি বিভাগের প্রধান সাংবাদিক সমীর বড়ুয়া, সাতকানিয়া লোহাগড়া ঐক্য পরিষদের সাবেক সভাপতি অরুন বড়ুয়া, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাংগঠনিক সম্পাদক প্রকাশ বড়ুয়া, প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়া, শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া, ধনঞ্জন বড়ুয়া, ডা: প্রবাস চন্দ্র বড়ুয়া,বীর মোহন বড়ুয়া. রতন বড়ুয়া,সুখেন্দ্র বিকাশ বড়ুয়া, সুবোধ বড়ুয়া,পরিতোষ বড়ুয়া, বাঁশখালী কেন্দ্রীয় ধর্মচক্র প্রগতি বিহার সেবা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক লায়ন দীপক কুমার বড়ুয়া, কাঞ্চন কুমার বড়ুয়া, শিবু বড়ুয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, জ্ঞানীর ধর্ম। যারা যত বেশি এ ধর্ম চর্চা করবে তারা তত বেশি ধর্ম সর্ম্পকে জানতে পারবে। সমাজের শান্তি আয়ায়নে এ ধর্মের চর্চা ও অনুশীলন করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net