1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে মুজিব জন্ম শতবর্ষ উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা

চৌদ্দগ্রামে ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে মুজিব জন্ম শতবর্ষ উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৩৬৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে “ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদ” এর উদ্যোগে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবন বৃত্তান্ত প্রদর্শনী, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাতে এ উপলক্ষে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ও মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মো. মাহফুজ আলম। ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মমিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার, উপজেলা যুবলীগ নেতা কাজী মহি উদ্দীন মুকুল, মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন মজুমদার বাবু, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগ নেতা মো. খোরশেদ আলম প্রমুখ। এসময় ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদের সহ-সভাপতি মাসুম সহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ঢাকা ও কুমিল্লা থেকে আগত শিল্পীদের গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net