1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় পতাকা উত্তোলন করা হয় না কুমিল্লার কিছু সরকারি দপ্তরে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

জাতীয় পতাকা উত্তোলন করা হয় না কুমিল্লার কিছু সরকারি দপ্তরে

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৮১ বার

জাতীয় পতাকা উত্তোলন করা হয় না কুমিল্লার কিছু সরকারি প্রতিষ্ঠানে। এ সকল প্রতিষ্ঠানে পতাকার নির্ধারিত দণ্ড থাকলেও, তা কর্মদিবসেও পতাকা উত্তোলন করা হয় না। নাগরিকরা বলছেন এটি স্পষ্ট রাষ্ট্রীয় আইন ভঙ্গ ও জাতীয় পতাকাকে অবমননা করা।

সরকারি বিধিমালা থেকে জানা যায়, ১৯৭২ সালে জাতীয় পতাকা বিধিমালা তৈরি করা হয়। যা ২০২১ সালে সংশোধন করা হয়। ফ্লাগ রুলস ৬.১ ধারায় বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে সকল কর্মদিবসে পতাকা উত্তোলন করা হবে।

সরেজমিন ঘুরে গত তিন সপ্তাহের একাধিক কর্মদিবসে কুমিল্লার কিছু সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা দেখা যায়নি। এ সকল দপ্তরে পতাকা উত্তোলনের দণ্ড থাকলেও তাতে অফিস চলাকালীন সময়ে জাতীয় পতাকা দেখা যায়নি। গতকাল সোমবার সিভিল সার্জন কার্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলীর কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমিসহ কিছু সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা দেখা যায়নি। এছাড়াও জেলা সমাজ সেবা কার্যালয়ে পতাকা দণ্ড দেখা যায়নি।

অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন বলেন, ফ্লাগ রুলস ভঙ্গের কারণে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে মামলা হতে পারে। তাদের বিরুদ্ধে অর্থদণ্ড হতে পারে। এটি জাতীয় পতাকা অবমননার সামিল।

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, জাতীয় পতাকা উত্তোলনের বলা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে পতাকা দণ্ড থাকবে। পতাকা সম্মানের সাথে উত্তোলন করার জন্য বলা হয়েছে,পতাকা বাঁধার জন্য বলা হয়নি। জাতীয় পতাকা উত্তোলন না করা, এ বিষয়টি ছোট করে দেখার সুযোগ নেই। তাদের যথাযথ শাস্তি হওয়া দরকার।

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন বলেন, আমরা জাতীয় দিবসে পতাকা উত্তোলন করে থাকি। প্রতি কার্যদিবসে পতাকা উত্তোলনের বিষয়ে আমার জানা নেই।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার প্রধান প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ বলেন, কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয় প্রতিদিন। আজকের বিষয়টি আমি জেনে জানাবো।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লার প্রধান প্রকৌশলী মোয়াজ্জম হোসেন বলেন, অফিসের সামনের বাগানে নির্ধারিত দণ্ডে পতাকা উত্তোলন করা হয়। আমরা প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করে থাকি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ফ্লাগ রুলস আছে। বিধিমালা অনুযায়ী সকল কর্মদিবসে পতাকা উত্তোলন করতে হবে। পতাকার স্ট্যান্ড কেমন হবে এ বিষয়ে বিধিমালায় বলা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net