1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপের সাবের ইয়াবা ও আইসসহ চট্টগ্রামে আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপের সাবের ইয়াবা ও আইসসহ চট্টগ্রামে আটক

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৮০ বার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে,

গত ১৪/১১/২১খ্রিঃ তারিখ (রবিবার) আনুমানিক ০৮.৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ ছাবের (৪১), পিতা- মৃত ওমর আব্বাস, সাং- শাহ্পরিদ্বীপ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর নিজ হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৯৯৫ গ্রাম
(ক্রিস্টাল মেথ) আইস এবং ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম সহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর নিকট পাচার করে আসছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net