1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ‘মিট দ্যা প্রেস’ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

নোয়াখালীর সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ‘মিট দ্যা প্রেস’

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৯২ বার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামে হেযবুত তওহীদের ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বাসভবনের কনফারেন্স হলে ‘অপপ্রচার ও গুজব সৃষ্টি করে ধর্মীয় অনুভ‚তিকে ব্যবহার করে হত্যাকাÐ, জ্বালাও-পোড়াও ও লুটপাটের বিরুদ্ধে গণমাধ্যমকে অবহিতকরণ’ বিষয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়।
হেযবুত তওহীদের এমাম বলেন, ২০০৯ সালে হেযবুত তওহীদের অনুসারীদের বাড়িতে বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও মারধর কর্ েআহত করা, ২০১৬ সালের ১৪ মার্চ নির্মাণাধীন মসজিদকে গীর্জা বলে গুজব রটিয়ে যারা হামলা চালিয়েছিল এবং দুইজন হেযবুত তওহীদের সদস্যকে প্রকাশ্যে গলাকেটে হত্যা করেছিল, সেই রোমহর্ষক ঘটনার বর্ণনা ও তথ্যচিত্র তুলে ধরেন। এসময় তিনি সাংবাদিকদের মাধ্যমে ন্যায় বিচার দাবি করেন। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী মানুষের ধর্মীয় অনুভ‚তিকে হাইজ্যাক করে এই ধ্বংসাত্মক ঘটনা ঘটিয়েছে এবং এখনও জাতি বিনাশী এই কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, তিনি বলেন, আমার জীবন আজ হুমকির মুখে। ফেসবুকে বিভিন্ন ওয়াজে হত্যার হুমকি, শত শত ভাইবোন আজ হুমুকর মুখে। হেযবুত তওহীদের নামে এমনকি আমার নামেও বিভিন্ন অপপ্রচার ও উস্কানীমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। সেই সাথে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে আমাকে ও হেযবুত তওহীদের লোকজনদের বিভিন্ন হুমকি ধমকি দেয়া হয়েছে।
‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মো. নিজাম উদ্দিন, নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চাঁদপুর ও ল²ীপুর জেলায় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net