1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানব কল্যাণ নিশ্চিত করা মাইজভাণ্ডারী দর্শণের মৌলিক শিক্ষা- ড. ইফতেখার উদ্দিন চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

মানব কল্যাণ নিশ্চিত করা মাইজভাণ্ডারী দর্শণের মৌলিক শিক্ষা- ড. ইফতেখার উদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৮৭ বার

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ির হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ১০ পৌষ খোশরোজ শরীফের প্রস্তুতি সভা, মওলা হুজুরের আগমন স্মরণে ও আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুঃস্থ সেবা কার্যক্রমের আওতায় শীতবস্ত্র বিতরণ এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গতকাল ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য, বরেণ্য সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। তরুণ কুমার আচার্যের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আশ্রমের অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য (বলাই)। মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও চেয়ারম্যান ইংরেজী বিভাগ প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন উম্মুল আশেকিন মনোয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষক মাওলানা হাফেজ আবুল কালাম, বাবু গৌতম সেবক বড়ুয়া, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাহরাইন শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রসুলখাইমা শাখার সভাপতি মো. ওমর ফারুখ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কাতার দোহা শাখার সহ-সভাপতি মো. কামাল উদ্দিন, হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট্রের ফটিকছড়ি শাখার সাংগঠনিক সমন্বয়ক হাফেজ আবুল কাশেম, ফেইথ এর সাধারণ সম্পাদক ডা. সামিউল করিম, ফটিকছড়ি ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এন.এম. রহমতুল্লাহ, হারুণভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন মীল কামাল উদ্দিন, মাস্টার কবির আহমদ, মো. জয়নাল আবেদীন জুলু, বিশিষ্ট সংগঠক নোমান উল্লাহ বাহার। উক্ত অনুষ্ঠানে ৩০০ জনকে শীতবস্ত্র বিতরণ, ৮০ জনকে শিক্ষা সামগ্রী, ৫ জনকে বিবাহের জন্য নগদ অর্থ সহায়তা, ৪ জন ক্যান্সার রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা এবং সাংগঠনিক কর্মকান্ডের জন্য ১২ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা বলেন, হযরত সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর মিশন এলাকায় দুঃস্থ অসহায় গরীব লোকদের খুঁজে বের করে তাদের সহায়তা প্রদান করা। বর্তমান সমাজে শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর নির্দেশিত পথ অনুসরণ করলে মানুষ উপকৃত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net