ঢাকা   ০২:১৯:০০ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

মীরসরাইয়ে আওয়ামী লীগ নেতাকে পদ থেকে অব্যাহতি

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা::
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৮৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাইয়ে ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটার কার্যক্রম বাধা দেওয়া সহ আরো অভিযোগে এনে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (২১ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভ‚ঁইয়া সম্মতিতে দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটার কার্যক্রম বাধা দেওয়া ও নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ও সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে কামরুল হোসেন জানান, দল যে সিদ্ধান্ত নিয়েছে আমি মেনে নিয়েছি এ ব্যাপারে আমার কোন অনুরাগ বা অভিযোগ কোনটাই নেই। সকলকে ধৈর্য ধারণ করার বিনীত অনুরোধ রইলো। দলের নীতি নির্ধারক বৃন্দের সিদ্ধান্ত অবশ্যই সংগঠন এর ভালোর জন্যই নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি