1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৪১০ বার

নিজস্ব প্রতিবেদক |
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় কাফরুল থানার এএসআই মো. জাহাঙ্গীর নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে আটটার দিকে আগারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান এই তথ‌্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টার দিকে জাহাঙ্গীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের ধরতে যান। তাকে দেখে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনিও দৌড় দেন। এই সময় দ্রুতগতির আলিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে উল্লেখ করে ওসি বলেন,‘জাহাঙ্গীর এক বছরের বেশি সময় কাফরুল থানায় কর্মরত ছিলেন।’ তার গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া থানা এলাকায় বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net