1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে প্রতিবন্ধী যুবকের তিনটি গরু চুরি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

রাউজানে প্রতিবন্ধী যুবকের তিনটি গরু চুরি

শাহাদাত হোসেন. রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৯ বার

রাউজানে প্রতিবন্ধী ইকবাল তাঁর বসত ভিটায় গভাদি পশু লালন পালন করে তার অসহায় মাতা ভেদুরা বেগমকে নিয়ে অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করে সংসার চালাতেন। গত ১ ডিসেম্বর বুধবার দিবাগত রাতেই প্রতিবন্ধী ইকবালের বসতঘরের পাশে গোয়াল ঘর থেকে লালন করা তিনটি গরু চুরি করে নিয়ে যায় দুবৃত্তরা।এরমধ্যে একটি গাভী বাচুরসহ ও একটি ষাড় চুরি করে নিয়ে যায়।তিনটি গরুর বাজার মুল্য ২লাখ টাকা বলে জানান প্রতিবন্ধী ইকবাল। ইকবাল উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান জারুলতলা এলাকার ভুইয়ালা বাড়ীর মৃত শফির পুত্র।তাঁর মাতা ভেদুরা বেগম তার প্রতিবন্ধী পুত্র ইকাবালের তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ায় কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার আসহায় পুত্রের তিনটি গরু ফিরে পেতে প্রশাসনসহ সকলের সহায়তা চাই।এব্যাপারে রাউজান ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার জহির উদ্দিন বলেন, রাতেই প্রতিবন্ধী ইকবালের তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার পর গতকাল রাউজানের বিভিন্ন এলাকায় ঘুরে চুরি করে নিয়ে যাওয়া গরুর কোন হতদিস পাইনি।প্রতিবন্বী ইকবাল বলেন গরু চুরি ঘটনায় রাউজান থানায় অভিযোগ করা হয়েছে। এব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, গরু চুরির ঘটনার বিষয়ে থানায় কোন দেওয়া হয়েছে কিনা আমি অবগত নয়। দায়িত্ব পালনকারী ডিউটি অফিসারের কাছে অভিযোগ করছে বলে মনে হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net