1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সুবর্ণ জয়ন্তী ও পুনমির্লনীর প্রস্তুতি সভা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন

খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সুবর্ণ জয়ন্তী ও পুনমির্লনীর প্রস্তুতি সভা সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৭ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সুবর্ণ জয়ন্তী ও পুনমির্লনীর প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে স্কুল মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি ডাঃ নুরুল আবছার। সমগ্র সভাটি পরিচালনা করেন মাষ্টার শাহাব উদ্দীন খোকা ও রায়হান উদ্দীন।

পবিত্র কোরআন তেলাওয়াতের পর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র সংসদের সাধারন সম্পাদক রেজাউল করিম খাঁন।

সভায় সুবর্ণ জয়ন্তী নিয়ে অালোচনায় অংশ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা এম জাফর আহমদ (১৯৭৬ ব্যাচ), অধ্যাপক শফিকুর রহমান (১৯৭৬ ব্যাচ),আবুল কালাম আজাদ (১৯৭৯ ব্যাচ), মাষ্টার শাহাব উদ্দীন (১৯৭৮ ব্যাচ), খোরশেদ আলম মিন্টু (১৯৮৬ব্যাচ), শেখ বশির আহমদ হেলালী (১৯৮৬ ব্যাচ), মনিরুল হক ভুট্রো (১৯৮৮ব্যাচ), সাঈদ মু.শাহজালাল (১৯৯০ ব্যাচ), মাঈনুদ্দীন (১৯৯১ব্যাচ) ও মাষ্টার আমির হোসেন (১৯৯৪ ব্যাচ) প্রমূখ।

সভায় আগামী ৫ মার্চ ২০২২ ইং তারিখে প্রাক্তন ছাত্র সংসদের সুবর্ণ জয়ন্তী ও পুনমির্লনী উদযাপনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় ছাড়াও রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা করা হয়।

সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে খুটাখালী, চকরিয়া, কক্সবাজার ও চট্টগ্রামে রেজিস্ট্রেশন চলবে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত।

উল্লেখ্য, সুবর্ণ জয়ন্তীতে প্রাক্তন ছাত্র সংসদের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে ম্যাগাজিন, টিসার্ট, ব্যাগ, সেমিনার, ভোজ, আনন্দ মিছিল,স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে অংশ নেবেন স্কুলের (১৯৭৬-২০২১) ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।

এসময় ৪৬ টি ব্যাচের প্রতিনিধিদের রেজিষ্ট্রেশন ফরম বই তুলে দেয়া হয়েছে। সভায় বিভিন্ন ব্যাচের প্রতিনিধিসহ ছাত্র সংসদের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net