1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের উন্নয়ন পরিদর্শনে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব মিজানুল হক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন

রাউজানের উন্নয়ন পরিদর্শনে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব মিজানুল হক

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৪২ বার

রাউজান পৌরসভার উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব মিজানুল হক। গতকাল ৫ ডিসেম্বর সকালে উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করতে আসেন তিনি। জানা যায়, জলবায়ু তহবিলের অর্থায়নে রাউজান পৌরসভার এলাকায় পরিকল্পিত উন্নয়ন পরিকল্পনার উদ্যােগ নিয়েছেন পরিবেশ অধিদপ্তর। তার অংশ হিসেবে সরকারি সফরে আসেন অতিরিক্ত সচিব মিজানুল হক। সকাল ১১ টায় এ সচিবকে রাউজানের প্রবেশ দ্বার রাঙ্গামাটি সড়কের হালদা ব্রিজ এলাকায় ফুল দিয়ে বরণ করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, পৌর কাউন্সিল জানে আলম জনি, যুবলীগ নেতা আবু ছালেক, সাবের হোসেন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দীন প্রমুখ। পরে অতিরিক্ত সচিব মিজানুল হক রাউজান পৌরসভা অফিস, উপজেলা পরিষদ ও রাউজান কলেজ পরিদর্শন করেন। পরে মেয়র কার্যালয়ে মেয়র ও সচিবের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে পৌরসভারকে গতিশীল করতে উভয় পক্ষই সম্মত হন। এসময় সচিব পৌরসভার কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু কর্ণার ঘুরে দেখেন এবং নান্দনিকভাবে বঙ্গবন্ধু ছবি সংরক্ষণ সহ দুর্লভ পুস্তক সংরক্ষণ করা পৌর মেয়র জমির উদ্দিন পারভেজকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net