1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহেশখালীর পাশ্ববর্তী এলাকায় র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মহেশখালীর পাশ্ববর্তী এলাকায় র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

বিশেষ প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৯৭ বার

মহেশখালীর লাগায়ো চকরিয়ায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১৫, এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) ভোররাতে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার র‌্যাব-১৫-এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা জানা যায় নি।

মেজর শেখ ইউসুফ আহমেদ বলেন, একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র‍্যাব সোমবার ভোররাতে পূর্ব বড় ভেওলায় অভিযান চালায়, আমাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালাতে থাকে, আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়।

গোলাগুলি শেষে আমরা সেখান থেকে দু’জনকে আটক করেছি এবং দু’জনকে পড়ে থাকতে দেখেছি, তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় অস্ত্র, ছয়টি গুলি ও চারটি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net