1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে হাতি রক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও বাজার ইজারদার আনোয়ারের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা, চিৎকার শুনে পালালো চোর  যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ

ঈদগাঁওতে হাতি রক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩০২ বার

“হাতি করলে সংরক্ষণ, রক্ষা হবে সবুজ বন ”এ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ভোমরিয়াঘোনা রেঞ্জের উদ্যোগে মানুষ-হাতি সংঘাত নিরসনে ও বন্যপ্রাণী রক্ষায় করনীয় বিষয়ক জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বের) দুপুরে রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রণয় চাকমার সভাপতিত্বে ওই রেঞ্জের আওতাধীন পানেরছড়া ঢালা নামক পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

ভোমরিয়াঘোনা রেঞ্জের বিট কর্মকর্তা গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ঢালার মুখ জামে মসজিদের পেশ ইমাম মোঃ ইউসুফ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, হাতি আমাদের সম্পদ, হাতিসহ সব ধরনের বন্য প্রাণী রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। এছাড়া হাতি মারার ফাঁদ বসানোদের ধরিয়ে দেওয়ার আহবানও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে- সহকারী বন সংরক্ষক (উত্তর) ড. প্রান্তোষ চন্দ্র রায়, ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস. এম. তারিকুল হাসান, ইউকে এফ আইডির উপ-পরিচালক শফিকুর রহমান, বন্য প্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মোঃ রাহাত হোসেন, রেঞ্জ অফিসারবৃন্দের পক্ষে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, ভোমরিয়াঘোনার রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোছাইন খান রনি, ইদগড় রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ফুলছড়ির রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল, বাঁকখালীর রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান, ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আতিকুর রহমান মানিকসহ বন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা- কর্মচারী, সামাজিক বনায়নের উপকারভোগী, ভিলেজার, হেডম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net