1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক এমাদুল হক শামীমের চিরবিদায় - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

সাংবাদিক এমাদুল হক শামীমের চিরবিদায়

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৯ বার

শরণখোলা উপজেলার নির্ভীক সাংবাদিক শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং সুন্দরবন টুয়েন্টিফোর মিডিয়ার সম্পাদক এমাদুল হক শামীম কে (শুক্রবার)১০ ডিসেম্বর জুম্মা নামাজ বাদ রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল চত্বরে নামাজে জানাজা শেষে তাকে নিজ বাড়ি আমড়াগাছিয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গত( ৯ ডিসেম্বর) বৃহস্পতিবার রাতে লিভার সিরোসিস জনিত রোগে ঢাকা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল চত্বরে রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত নামাজে জানাজায় শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ মরহুমের বর্ণময় কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন। মরহুমের নামাজে জানাজায় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,শিক্ষকবৃন্দ ও অসংখ্য মুসল্লী অংশগ্রহণ করেন।

সাংবাদিক এমাদুল হক শামীম সাংবাদিক পেশার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ রায়েন্দা বাজারে কুরিয়ার সার্ভিস ব্যবসা সহ দৈনিক সংবাদ ও সমাজের কথার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমাদুল হক শামীম দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস জনিত রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net