ঢাকা   ০৬:৪১:৩৫ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

বৌভাত থেকে ধরে এনে বর-কনে হোম কোয়ারেন্টাইনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৪৯২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ওমান থেকে দেশে আসা চট্টগ্রামের মিরসরাইয়ের আরিফ বিগত তিন মাস আগে তাঁহার বিয়ের সামাজিক অনুষ্ঠানের আয়োজন পূর্বেই নিধারিত করা হয়েছিল । এরমধ্যে গত রোববার ওমান থেকে দেশে ফিরে আসেন আরিফ। সবকিছু ঠিকটাক মতো বিয়ের আয়োজন যথাযথ দিনক্ষণ ঘনিয়ে এসেছে সেই মোতাবেক আরিফের বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে বৃহস্পতিবার । এমতাবস্থায় গতকাল ২০ মার্চ শুক্রবার তাঁহার বিয়ের অনুষ্ঠান পরবর্তী ছিল বৌভাত আয়োজন । এমতাবস্থায় হঠাৎ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁর বৌভাত অনুষ্ঠান ভেঙে যায় প্রশাসনের মাধ্যমে । উক্ত বিষয়টি বর আরিফের সাথে উক্ত প্রতিবেদক মুঠোফোনে কথা বলার পর বিস্তারিত সবকিছু জানতে পারেন। পরিস্থিতির আলোকে আরিফ এই বিষয়ে মুখ খুলতে চাচ্ছেন না ।
বৌভাত থেকে ধরে বর-কনেকে নিয়ে যাওয়া হলো হোম কোয়ারেন্টাইনে। এভাবেই চট্টগ্রামের মিরসরাইয়ে ওমানফেরত এক প্রবাসীর বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দিলেন ভ্রাম্যমাণ আদালত। করোনাভাইরাসের স্বাস্থ্যগত হোম কোয়ারেন্টিন আদেশ লঙ্ঘন করার দায়ে এ ব্যবস্থা নেয়া হয় শুক্রবার। তাছাড়া উক্ত বেপরোয়া প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
ঘটনাস্থল মিরসরাই উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর। সেখানে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
তিনি জানান, ওমান থেকে ওই প্রবাসী কয়েকদিন আগে দেশে আসেন। অথচ ১৪ দিনের হোম কোয়ারেন্টিন ফাঁকি দিয়েই গতকাল বৃহস্পতিবার গোপনে বিয়ে করেন। আর শুক্রবার বৌভাতের আয়োজন করা হয়। খবর পেয়ে অভিযান চালাই। হোম কোয়ারেন্টিন না মেনে বৌভাত অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছি। এরপরই বর-কনে দুজনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
তাছাড়া শুক্রবার মিরসরাইয়ে ওমান ফেরত আরেক প্রবাসী এবং ব্রাজিল ফেরত এক প্রবাসীকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এদিকে বোয়ালখালীতে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন না মানায় সদ্য দুবাই ফেরত এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এর পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করে ওরস মাহফিল আয়োজন করায় পশ্চিম সারোয়াতলী মুনার মার শাহী জামে মসজিদ মাহফিল কমিটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাঁশখালীতে হোম কোয়ারেন্টিন না মানায় ভারত ফেরত এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রামে ফেরত আসা প্রবাসী ব্যক্তিদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। অভিযানে শুক্রবার ৫ জনকে জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি