1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাড়ীর ছাদে ব্যবসায়ীর জবাই করা লাশ : ছোট ভাই খুনি' দাবী স্ত্রীর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইতালিতে হামলার পর দেশে ফিরলেন বাঁধন, বললেন ‘বর্বরতা বন্ধ হতে হবে’ এমবাপ্পে সেরা, কিন্তু ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার গভীর রাতে ক্যাটরিনার বাড়ি থেকে বের হচ্ছিলেন রণবীর, তারপর যা ঘটে বিশ্বনেতাদের আপ্যায়নে ভারতের নিরামিষ ভোজ তেলের বাজারে বড় উত্থান একলাফে ১০৭ ডলার শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান

বাড়ীর ছাদে ব্যবসায়ীর জবাই করা লাশ : ছোট ভাই খুনি’ দাবী স্ত্রীর

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৭ বার

হাটহাজারীতে এক ব্যবসায়ীকে নিজ বাসার ছাদে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। হাটহাজারী পৌরসভার মিরেরখিল গ্রামের খোন্দকার পাড়ায় নিজ বাড়িতেই এক তলা বিল্ডিংএ পরিবার নিয়ে বসবাস করতেন ব্যবসায়ী এরশাদ (৩৭)। মা-স্ত্রী ছাড়াও তার ৫বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

গতরাত ১২ টার পর বাসা হতে ডেকে নিয়ে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরিবারের লোকজন চিৎকার শোনে গিয়ে লাশ দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

হাটহাজারী সদরের এন জহর শপিং সেন্টারে মীম কসমেটিকস এর সত‍্বাধিকারী মো. এরশাদ উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের খোরশেদ আলমের বড় পুত্র। প্রতিবেশী ও পরিবারের কেউ কেউ আশংকা করে বলেন- একলোকের সাথে তার টাকার লেনদেন নিয়ে বিরোধ ছিলো।”

তবে নিহতের স্ত্রী বলছেন- ছোট ভাইয়ের সাথে ঘরের মালিকানা নিয়ে বিরোধ চলছিলো তার স্বামীর, সে’ই খুন করেছে নিজ বড় ভাইকে।”

হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক রাজিব শর্মা বলেন- নিজ বাসা হতে লাশ উদ্ধার করা হয়েছে, মামলার পর তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net