ঢাকা   ০৫:০৬:২০ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

চকরিয়ায় খান ফাউন্ডেশনের উদ্যোগে নির্বাচিত নারী প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৪০৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহজালাল শাহেদ, চকরিয়া: অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প খান ফাউন্ডেশনের উদ্যোগে অপরাজিতা প্রকল্পের সহযোগিতায় বুধবার ১৮ই মার্চ সকাল ১০টায় চকরিয়া উপজেলা বিআরডিবি মিলনায়তনে ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের নিয়ে দায়িত্ব ও কর্তব্য বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশের আলো চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, খান ফাউন্ডেশনের কক্সবাজার জেলা সমন্বয়কারী মুহাম্মদ আবু ছালাম, ক্যাপাসিটি বিল্ডিং কো অডিনেটর মুহাম্মদ মনিরুজ্জামান মজুমদার, উপজেলা সমন্বয়কারী মুহাম্মদ আল আমিন ও বেদেনা খাতুন। এতে ২৫জন নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত দিনব্যাপি কর্মশালায় নির্বাচিত নারী জনপ্রতিনিধিগণ তারা তাদের দায়িত্ব-কর্তব্য গ্রাম আদালত এবং সালিশ ও দায়িত্ব পালনে কি কি সমস্যার সম্মুখিন হতে হয়; সে সম্পর্কে প্রাথমিক ধারণা নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি