1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪২৪ বার

কক্সবাজার জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ১৫ ডিসেম্বর বিকেলে বিদ্যালয়ের হল রুমে সম্পন্ন হয়েছে।

সহকারী শিক্ষক শফিউল আলমের সঞ্চালনায় এবং পিটিএ কমিটির সভাপতি এস. এম. তারিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোরআন তেলওয়াত করেন ইফশিতা এমরান ইফতি ও গীতা পাঠ করেন অর্নব পাল।

স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক বদিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা শিক্ষা অফিসার নূরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম. সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ হানিফ মিয়া, ইউনিয়ন ব্যাংক ঈদগাঁও শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম এবং ঈদগাহ্ আদর্শ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন।

এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষার্থীদের পক্ষে মাহিনুল ইসলাম মাহিম, সাদিয়া আক্তার, মাহির আবরার রোহান, অর্নব পাল এবং তাতলিন মাহিয়া বক্তব্য রাখেন।

অনুষ্টানে নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থী রুক্সি এবং শ্রুতি পাল।

এসময় উপস্থিত ছিলেন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিনুন্নাহার বেগম এবং মোহনভিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান আলী চৌধুরীসহ কর্মরত শিক্ষক -কর্মচারীবৃন্দ, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net