1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে জমকালো আয়োজনে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন  নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু নবীগঞ্জ-মার্কুলী ভায়া কাজির বাজার-ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন  নাঙ্গলকোটের হুগলি দীঘির পাড় জামে মসজিদ প্রাঙ্গণে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দলের প্রতি আক্ষেপ, ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগ করলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মানিক মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত,ঘাতক ড্রাইভার আটক মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল! অভিযোগ নয়নের বিরুদ্ধে নোয়াখালীতে ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩  ঢাকায় আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত   

রাউজানে জমকালো আয়োজনে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস পালিত

শাহাদাত হোসেন, রাউজান( চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৪২ বার

জমকালো আয়োজনের মধ্যেদিয়ে রাউজান সরকারি কলেজ মাঠে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস পালন করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবসটি কার্যক্রম শুরু হয় সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাক উত্তোলণ ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে অর্পণ এবং বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং শিশু কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী মধ্যেদিয়ে।বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সব পেশাজীবী, সব সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী, কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ সমাজের সর্বস্তরের সাড়ে ৩ হাজার জন জাতীয় পতাকা ও মাস্ক পরিধানপূর্বক অবস্থান করে শপথ গ্রহণ করেন। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিধান করে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।এছাড়াও রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা প্রদান করা হয়।প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন,মোহাম্মদ,মুক্তিযোদ্ধা ইউছুফ খান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net