ঢাকা   ০৬:২৮:৫১ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

রাউজান কলেজ মাঠে ১৫দিন ব্যাপী বিজয় মেলা উদ্বোধন

শাহাদাত হোসেন, রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৬ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাউজানে ১৫দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে। রোববার ( ১৯ডিসেম্বর) বিকালে রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এই বিজয় মেলা জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে বণার্ঢ্য আয়োজনের শুভ সূচনা করা হয়। পরে বিজয় মঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, আলোচনা ও প্রতিবন্ধী সমাবেশ অনুষ্ঠিত হয় । বিজয় মেলার উদ্বোধক করেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সাংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল (দুলু)। আলেচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহা নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন।

বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক,রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী, বিজয় মেলা উদযাপন পরিষদের সচিব রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস,নাট্যকার মীর সাব্বির।

দিপলু দে দিপু ও অনুপ চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি ইরফান আহমদ, কামরুল ইসলাম বাহাদুর,বশির উদ্দিন খাঁন,জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,প্রিয়তোষ চৌধুরী,আব্দুর রহমান চৌধুরী,বিএম জসিম উদ্দিন হিরু, আব্বাস উদ্দিন আহম্মেদ,লায়ন শাহাবুউদ্দিন আরিফ,তছিলম উদ্দিন চৌধুরী, রবিন্দ্র লাল,বাবুল মিয়া, কাউন্সিলর আলমগীর আলী,শওকত হাসান,নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন, শওকত হোসেন, হাসান মোঃ রাসেল,আব্দুল লতিফ, মুছা আলম খান চৌধুরী,যুবলীগ নেতা সুমন দে, তপন দে, সবুজ দে বানু, আবু ছালেক, সাবের হোসেন, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিবলু, মোঃ আসিফ, আরমান সিকদার,ফয়সাল মাহমুদ, নাছির উদ্দিন, তানভীর হাসান চৌধুরী।মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা মহামারী প্রাদুর্ভাব রোধে গত দুই বছর বিজয় মেলার আয়োজন করা হয়নি।
ক্রেস্ট প্রাদান, সংগীত ও নৃত্য পরিবেশন করেন বাংলাত মুখ শিল্পকলা একাডেমির শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি