1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসাম সড়ক নির্মাণের ড্রাম ট্রাকে চাপায় প্রাণ গেলো এক শিশুর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড

লাকসাম সড়ক নির্মাণের ড্রাম ট্রাকে চাপায় প্রাণ গেলো এক শিশুর

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৫ বার

কুমিল্লা লাকসাম উপজেলায় সড়ক নির্মাণের ড্রাম ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকালে পৌনে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উত্তরদা চন্দঁনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম মোহতাজুল হক মোয়াজ (১২)। সে ওই এলাকার দেলোয়ার হোসেনে নাতনি, নিহত মোয়াজ চৌদ্দগ্রাম উপজেলার কৈয়নী গ্রামের ইকরামুল হকের ছেলে এবং ঢাকা একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, উপজেলার
উত্তরদা গ্রামের ও চন্দঁনা বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের বাড়ীতে থাকেন তার নাতনি মোহতাজুল হক মোয়াজ।
সে সোমবার সকালে তার নানী সালেহা বেগমকে বাসে উঠিয়ে দিবে বলে চন্দনা বাজারে আসেন মোহতাজুল হক মোয়াজ।
এসময় ওই সড়কে নির্মাণের কাজ করছে রানা ভিল্টাস নামে একটি প্রতিষ্ঠান।

নানু সালেহা বেগমকে বাসে উঠানোর সময় পিছন থেকে সড়ক নির্মাণের ড্রাম ট্রাক সড়কের পাশে থাকা মোহতাজুল হক মোয়াজকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে শিশু মোহতাজুল হক মোয়াজ মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গিয়ে ঘটনার স্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন নিহত মোহতাজুল হক মোয়াজ কে তার নানার বাড়ীরতে পাঠানো হয়েছে বলে তার স্বজনরা জানান। নিহতের স্বজনরা বলেন সড়ক নির্মাণের ড্রাম ট্রাকের চালক ও প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের অসচেতনতা কারণে এ দূর্ঘটনা ঘটেছে।

রবিবার সন্ধায় জানতে চাইলে লালমাই হাইওয়ে থানার ইনচার্জ মাহমুদুল বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সড়ক নির্মাণের ড্রাম ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে গাড়টি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহত পরিবারের লিখিত অভিযোগ না পেয়ে লাশ উদ্ধার করেছে তার স্বজনরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net