1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ভোক্তা অধিকার আইনে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ভোক্তা অধিকার আইনে জরিমানা

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৪২৪ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

২০ই ডিসেম্বর (সোমবার) কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস্ কে তাদের উৎপাদিত পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় বেকারির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০০০০/-( দশ হাজার) টাকা, এবং জুবিলী রোড়ের মুদি দোকান তৃষা এন্টারপ্রাইজকে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়, এবং
মেয়াদ উত্তীর্ণ সরিষার তেল বিনষ্ট করা হয়।

মোঃ জিয়াউল হক মীর, উপজেলা নির্বাহী অফিসার কোম্পানিগঞ্জ এর নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১টি বেকারি ও ১ টি মুদি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছি,
জনস্বার্থে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net