ঢাকা   ১১:৫৯:০৭ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তিতাসে বিজয় র‍্যালী

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩১২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর উদ্যোগে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর থেকে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদ মাঠে উপস্থিত হতে থাকে। বিকেলে সেখান থেকে বিশাল র‍্যালীটি বের হয়ে হোমনা টু গৌরিপুর সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাছেদ সরকার, সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান সাংবাদিক বাবুল আহমেদ, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলী আশরাফ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা। র‍্যালীর পূর্বে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নিজ অর্থায়নে বীর মুক্তিযোদ্ধাদের কম্বল উপহার দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি