1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিদ্রোহী প্রার্থীদের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড

চৌদ্দগ্রামে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিদ্রোহী প্রার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় সাংসদের অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেছেন বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকরা।

আজ (মঙ্গলবার) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানবন্ধন ও সংবাদ সম্মেলন করেন তারা।

এসময় তারা অভিযোগ করেন, ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে স্বতন্ত্র প্রার্থীদের নেতাকর্মীদের হুমকি ও ভয়-ভীতি দিচ্ছেন স্থানীয় সাংসদ সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি।

চৌদ্দগ্রামে ইউপি নির্বাচনের স্থানীয় সাংসদের অবৈধ হস্তক্ষেপ মুক্ত নির্বাচন চাই দাবি জানিয়ে প্লে-কার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধন করেন তারা।

এর আগে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ১০জন স্বতন্ত্র প্রার্থী। তারা দাবি করেন সুষ্ঠু নির্বাচন হলে নৌকার পক্ষে ৫% ভোটও পাবে না তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা শিল্পী।

এছাড়া আরো বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হক, এসএম শাহীন মজুমদার, মো. বেলাল হোসেনসহ অন্যান্য প্রার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net