1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সদর ও ঈদগাঁও আ.লীগের আহ্বায়ক কমিটি' সদরে মাদু, ঈদগাঁও'তে তালেব - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সদর ও ঈদগাঁও আ.লীগের আহ্বায়ক কমিটি’ সদরে মাদু, ঈদগাঁও’তে তালেব

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৩ বার

নবগঠিত ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, এতে সদ্য ভেঙে দেওয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেবকে আহ্বায়ক করা হয়েছে।

অন্যদিকে সদর উপজেলা আওয়ামী লীগেরও নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, এতে আহ্বায়ক করা হয়েছে সদ্য ভেঙে দেওয়া কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুকে।

মঙ্গলবার এই দুই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঈদগাঁও উপজেলা ঘোষণা পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিল আওয়ামী লীগের কমিটি, কারা নেতৃত্বে আসছেন তা নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিলনা, শেষ পর্যন্ত চমক দিয়ে তরুণদেরই আনা হয়েছে নবগঠিত ঈদগাঁও আওয়ামী লীগের নেতৃত্বে।

রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে ঘোষিত এই কমিটি ঈদগাঁওতে আওয়ামী লীগকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সদ্য ঘোষিত ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের কমিটিতে আহবায়ক করা হয়েছে আবু তালেবকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে হুমায়ুন কবির হিমুকে এছাড়াও সাবেক সাবেক ছাত্রলীগ নেতা মুহিদ উল্লাহ ও ইমরুল হাসান রাশেদকেও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এই কমিটিতে।

এদিকে আবু তালেবকে ঈদগাঁও উপজেলা কমিটিতে আহ্বায়ক করায় সদর উপজেলা আওয়ামী লীগেরও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, এতে আহ্বায়ক করা হয়েছে সদ্য ভেঙে দেওয়া কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুকে। যুগ্ম আহবায়ক করা হয়েছে জসিম উদ্দিন, টিপু সোলতান ও এম রেজাউর রহমানকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net