1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে ইঞ্জিনিয়ার জাফর আহমদ চেরিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

বাঁশখালীতে ইঞ্জিনিয়ার জাফর আহমদ চেরিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী,চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩০৬ বার

বাঁশখালী উপজেলার উপকূলীয় ছনুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় ইন্জিনিয়ার জাফর আহমদ চেরিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামীণ সুবিধা বঞ্চিত শিশু, অসহায়, দুস্থ ও বয়ঃবৃদ্ধ শতাধিক লোকদের মাঝে শীত বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গ্রামিণ হতদরিদ্র পরিবারের মাঝে এ শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান উপ- বিভাগীয় প্রকৌশলী (সওজ,অঃ) ইন্জিনিয়ার জাফর আহমদ, ফাউন্ডেশনের সহ-সভাপতি জন্নাতুল মাওয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জি.এম দাইয়ান, কোষাধ্যক্ষ ডা. অায়েশা মুনমুন, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার জি.এম নাঈম প্রমূখ।

এ সময় চেরিটেবল ফাউন্ডেশনের প্রতিষ্টাতা জাফর আহমদ বলেন, আমাদের উপকূলীয় ছনুয়া ইউনিয়ন একটি অবহেলিত জনপদ। আমরা ফাউন্ডেশনের উদ্যোগে সাধ্যের মধ্যে জনসেবামূলক কার্যক্রম করে যাচ্ছি। শিক্ষাবঞ্চিতদের জন্য শিক্ষার ব্যবস্থার লক্ষ্যে ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আর্তমানবতার সেবা করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের এ কার্যক্রম চলমান আছে, ভবিষ্যতেও আরো সমৃদ্ধভাবে আমাদের কাজ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net