1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নে নৌকার সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নে নৌকার সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩১২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে ১৩নং জগন্নাথদীঘি ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাজী জানে আলম ভূঁইয়ার পক্ষে নৌকা প্রতীকের সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরায় ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, জগন্নাথদীঘি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী জানে আলম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম চৌধুরী নিজাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন বেলাল, পৌর কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, সাইফুল ইসলাম শাহীন, পৌর আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার কামাল উদ্দীন, উপজেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি রহিমা আক্তার শিল্পী।

এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি নূরে আলম শাহীন, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উন্ নবী ডিউক, উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাস্টার আব্দুর রহিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ এয়াছিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন খোকন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net