ঢাকা   ০৯:১৭:২৪ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩১২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ‘আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন’র উদ্যোগে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় পৃথকভাবে গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে পৌর এলাকার পাঁচশত গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন, আবুল কালাম, খোকন নন্দী, সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক আ.ন.ম সেলিম চৌধুরী, হারেজ মুহাম্মদ, সাতকানিয়া পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিছ, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, কমিশনার মোহাম্মদ রাসেল, মুহাম্মদ আরফাত, মোহাম্মদ আরিফ, পৌর ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিছ প্রমুখ।

এদিকে লোহাগাড়া উপজেলা আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র পক্ষে বিকেলে চারশত পঞ্চাশ জন গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করেছেন- লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক নুনু, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, মিজানুর রহমান মিজান, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন, যুবনেতা মুহাম্মদ ওবায়েদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ ইফতেখার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি