1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক মাসুম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন  নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু

সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক মাসুম

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০৯ বার

সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মাছুম। ২৬ তারিখ অনুষ্ঠিত ইউপি নির্বাচনের আ’লীগ দলীয় নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার পর থেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন স্থানীয় আ’লীগ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দসহ আপামর জনতা। প্রতিদিনই তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ভিড় করছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রেলপথ মন্ত্রী ও স্থানীয় সাংসদ মুজিবুল হক মুজিব ও ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে উজিরপুর ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মাছুম বলেন, ‘এ বিজয় সাধারণ মানুষের। সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি’র সার্বিক সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উজিরপুর ইউনিয়নের মানুষের সেবা করার জন্য ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রিয় নেতা মুজিবুল হক আমার প্রতি বিশ্বাস রেখেছেন, আমি তাদের আস্থা ও সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। আমি যাতে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে এলাকার উন্নয়নে সাধারণ মানুষের জন্য কাজ করে যাবো। আমার পরিশ্রম, মেধা, শ্রম যদি দল ও এলাকার মানুষের জন্য বিন্দুমাত্রও কাজে লাগে, সেটি হবে আমার জীবনের পরম প্রাপ্তি’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net