ঢাকা   ০১:৪২:১১ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা  গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

নোয়াখালীতে করোনা প্রতিরোধে সচেতনতায় মাক্স, সাবান ও লিফলেট বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৩৬৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাসেল মাহম্মুদ, নোয়াখালীঃ নোয়াখালীতে করোনা প্রতিরোধে সচেতনতায় সাধারণ মানুষের নিকট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুদ্দি জেহানের পক্ষে মাক্স, সাবান ও লিফলেট বিতরণ করেছে।সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে শুরু করে মাইজদী থেকে সোনাপুর এলাকা ও প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে গুরুত্বপূর্ণ স্থানে সহশ্রাধিক সাধারণ মানুষের মাঝে লিফলেট, মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করেন।উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহানের উদ্যোগে করোনা প্রতিরোধে গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে কর্মসূচী গ্রহণ করেছে। তারই আলোকে সদর উপজেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ স্বেচ্ছাসেবকরা অংশ নেন।এব্যাপারে সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামসুদ্দিন জেহান বলেন, আমার নেতা এমপি একরামুল করিম চৌধুরীর পরামর্শে সদর উপজেলার সাধারণ মানুষসহ সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক গণ-সচেতনতা বৃদ্ধির করার জন্য আমি ব্যক্তিগত ভাবে মাক্স, সাবান ও লিফলেট বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদেরকেও সচেতন করি। কারণ- এ ভাইরাস কখন কোন সময় কার মাধ্যমে আসে তা বলা খুব মুশকিল। তাই আমাদের সবাইকে সচেতন ও সর্তক থাকতে হবে।তিনি আরো বলেন, এ করোনা সংক্রমণ রোগকে কেন্দ্র করে অসাধু ও কালোবাজারী ব্যবসীয় সিন্ডিকেটের কিছু ব্যবসায়ীরা মানুষের নিত্যপ্রয়োজনী জিনিস পত্রের দাম মাত্রাতিরক্ত বৃদ্ধি করেছে। এব্যাপারে আমি ও আমার নেতা এমপি একরামুল করিম চৌধুরী আইন শৃঙ্খলায় কাজে নিয়োজিত সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বাজার নিয়ন্ত্রণে রাখতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। দয়া করে কেউ জাতির এ দুঃসময়ে প্রাণঘাতী এ রোগকে কেন্দ্র করে অপরাজনীতি করবেন না। সকলে একত্রিত হয়ে এ রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি