1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নৌকার প্রার্থী জাফর ইকবালের বিজয়ে কনকাপৈতে আনন্দের জোয়ার বইছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

নৌকার প্রার্থী জাফর ইকবালের বিজয়ে কনকাপৈতে আনন্দের জোয়ার বইছে

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৩৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত কনকাপৈত ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান মো: জাফর ইকবালের বিজয়ে আনন্দের জোয়ার বইছে এলাকায়।

সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো: জাফর ইকবাল। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পূণরায় বিজয়ী হওয়ার পর থেকেই তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে প্রতিদিনই ভিড় করছে স্থানীয় আ’লীগ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রেলপথ মন্ত্রী ও স্থানীয় সাংসদ মুজিবুল হক মুজিব ও ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে কনকাপৈত ইউপির চেয়ারম্যান মো: জাফর ইকবাল বলেন, ‘এ বিজয় সাধারণ মানুষের। সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি’র সার্বিক সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কনকাপৈত ইউনিয়নের মানুষের সেবা করার জন্য পূণরায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রিয় নেতা মুজিবুল হক আমার প্রতি যে বিশ্বাস রেখেছেন, আমি তাদের আস্থা ও সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। আমি যাতে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি, সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে এলাকার উন্নয়নে সাধারণ মানুষের জন্য কাজ করে যাবো। আমার পরিশ্রম, মেধা, শ্রম যদি দল ও এলাকার মানুষের জন্য বিন্দুমাত্রও কাজে লাগে, সেটি হবে আমার জীবনের পরম প্রাপ্তি’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net