1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

তিতাসে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ জুয়েল রানা, তিতাস:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ৪২৯ বার

র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার তিতাসে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা ছাত্রলীগের অয়োজনে গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার ও সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উক্ত স্কুল এন্ড কলেজে মাঠে এসে শেষ হয়।

র‌্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নরুল আফসার, মো.আলা উদ্দিন প্রধান, ফারহাতুল হাসান (নাহিদ), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জসিম সরকার, মো. জাহিদ মিয়া, মো. শাওন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. তানহার সরকার, মেহেদী হাসান মারুফ ও মোহাম্মদ সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন, ও কলেজ ছাত্রলীগের নেতারা।

পরে কেক কেটে ও মিষ্টি বিতরণ করে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net