1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনোহরগঞ্জে ১১ টি ইউনিয়নে ১৯৪ জন মনোনয়ন দাখিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

মনোহরগঞ্জে ১১ টি ইউনিয়নে ১৯৪ জন মনোনয়ন দাখিল

এম,এ মান্নান, লাকসাম (কুমিল্লা)প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ৩৪০ বার

কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের
মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী নারী চেয়ারম্যানসহ, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে মোট ১৯৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ৃসোমবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী ও সমর্থকরা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের এসে নির্বাচন অফিস ও উপজেলা অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন।

জানা যায়, উপজেলায় ৬ষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে উপজেলায় ১১ টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান ১১ জন, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৩২ জন প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ জানুয়ারি সোমবার। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী ও সমর্থকরা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের এসে নির্বাচন অফিস ও উপজেলা অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন। ১১ টি ইউনিয়ন চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী
১নং বাইশগাঁও ইউনিয়ন আলমগীর হোসেন,২নং সরসপুর ইউনিয়ন আবদুল মান্নান,৩ নং হাসনাবাদ ইউনিয়ন কামাল হোসেন, ৪ নং ঝলম উত্তর ইউনিয়ন আবদুল মজিদ খাঁন রাজু, ৫ নং ঝলম দক্ষিণ ইউনিয়ন আশিকুর রহমান হিরণ, ৬ নং মৈশাতুয়া ইউনিয়ন মফিজুর রহমান, ৭ নং লক্ষণপুর ইউনিয়ন মহিন উদ্দিন চৌধুরী, ৮ নং খিলা ইউনিয়ন আল আমিন ভুঁইয়া, ৯ নং উত্তর হাওলা ইউনিয়ন আবদুল হান্নান হিরণ, ১০ নং নাথেরপেটুয়া ইউনিয়ন আবদুল মান্নান চৌধুরী ও ১১ নং বিপুলাসার ইউনিয়ন ইকবাল মাহমুদ।
বিদ্রোহী হলেই দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের ঘোষণা সত্ত্বে কেউ বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেনি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বাইশগাও ইউনিয়নে মাহিন উদ্দিন ও জান্নাত বানু, লক্ষণপুর ইউনিয়নে মোঃ জামাল উদ্দিন, সরসপুর ইউনিয়নে জামাল হোসেন ও হাসনাবাদ ইউনিয়নে মোশারফ হোসেন। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য ৭ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।
অপরদিকে একাধিক প্রার্থী না থাকায় ৭ টি ইউনিয়ন চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ ওয়ার্ড ৪৫ ও সংরক্ষিত নারী সদস্য ২৪ জন ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ জানুয়ারি, বাছাইয়ের শেষ তারিখ ৬ জানুয়ারি । প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি । ভোট গ্রহণ ৩১ জানুয়ারি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজির হোসেন মিয়া ও রিটার্নিং অফিসার রাজিবুল করিম, জায়েদুল ইসলাম চৌধুরী এবং কামাল হোসেন কাছে প্রার্থীরা এ মনোনয়নপত্র দাখিল করেন। তারা জানান, মনোহরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা
পর্যন্ত চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১৯৪ জন মনোনয়ন দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net