1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৯৭১ এর ২৩ মার্চের পটভূমি থেকে আমাদের শিক্ষা নিতে হবে - ব্যারিস্টার তাসমিয়া প্রধান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি

১৯৭১ এর ২৩ মার্চের পটভূমি থেকে আমাদের শিক্ষা নিতে হবে – ব্যারিস্টার তাসমিয়া প্রধান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩৯৬ বার

নিজস্ব প্রতিবেদকঃ ১৯৭১ সালের ২৩শে মার্চ শফিউল আলম প্রধান পরাধীন বাংলায় স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন দিনাজপুরে। সেদিন শফিউল আলম প্রধান ছিলেন ছাত্রনেতা, ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক। শফিউল আলম প্রধান সেদিন দিনাজপুরের ছাত্র-তরুণদের একত্রিত করেছিলেন। রাজপথে টহলরত পাকিস্তানি বাহিনীকে পরোয়া না করে দিনাজপুর জেলা প্রশাসনের সকল কার্যালয়ে স্বাধীন বাংলার পতাকা উড়িয়েছিলেন। কোতোয়ালি থানার পাহারারত সশস্ত্র পুলিশ বাহিনীর পরোয়া না করে মিছিল নিয়ে গিয়েছিলেন। থানা কর্তৃপক্ষকে সমর্পনে বাধ্য করে, পাকিস্তানের পতাকা নামিয়ে নিজ হাতে উড়িয়ে দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা। কতখানি দেশপ্রেম মনের ভিতর ধারণ করলে একজন ছাত্রনেতা ১৯৭১ সালের উত্তাল মার্চ এর ২৩ তারিখ এইরকম সাহসী ভূমিকা নিতে পারে তা আমাদের ভেবে দেখতে হবে। ২৩শে মার্চ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, দেশপ্রেম শিখতে হবে, প্রতিবাদের ভাষা শিখতে হবে। আমি সেদিনের ছাত্র নেতা ও পরবর্তীতে জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মজলুল জননেতা শফিউল আলম প্রধানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারি, প্রতিবাদ করতে পারি কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পরা করোনা ভাইরাসের কাছে আমরা অসহায়। তাই কেন্দ্রীয় যুব জাগপা কর্তৃক আয়োজিত ২৩শে মার্চের আলোচনা সভা স্থগিত করা হয়েছে। এখন জনসমাগম করা যাবেনা। সরকার করোনা নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ। আমাদের নিজেদেরই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net