ঢাকা   ০৪:২৯:০৩ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়..  মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

খুটাখালীতে বন ও জীববৈচিত্র্য রক্ষায় ভিলেজারদের আত্মনিয়োগের তাগিদ দিলেন এসিএফ

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৪৮৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের লক্ষ্য বাস্তবায়নে বন জায়গীরদারদের (ভিলেজার) আত্মনিয়োগ করার তাগিদ দিয়েছেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস।

তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সার্বিক পরিবেশের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে। আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে আত্মনিয়োগ করতে হবে বন জায়গীরদের।

শনিবার (২২ জানুয়ারী) দুপুরে খুটাখালী বনবিট মিলনায়তনে বন জায়গীরদারদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ উন্নীত করার লক্ষ্য দক্ষ ভিলেজার হিসেবে নিজেদের গড়ে তুলে বনের অবক্ষয় ও উজাড় প্রতিরোধে সরকারের নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরো বলেন, আধুনিক বন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ নিশ্চিত করে ‘ডিজিটাল বাংলাদেশ’র অগ্রযাত্রায় শামিল হতে হবে। প্রাপ্ত জ্ঞান ও দিকনির্দেশনার আলোকে মেধা, জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকার গৃহীত নীতিমালা ও কর্মসূচি বাস্তবায়নে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

খুটাখালী বন বিটের ভারপ্রাপ্ত হেডম্যান ছৈয়দুল হকের সভাপতিত্বে ও বিট কর্মকর্তা মোস্তফা কামালের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক বাহাদুর হক ও সাংবাদিক সেলিম উদ্দীন।

সভায় বন জায়গীরদারদের পক্ষ থেকে সাবেক হেডম্যান শাহ আলম মেম্বার, নুরুল আলম, নুরুল ইসলাম, কামাল উদ্দীন মাঝি, কামাল উদ্দীন, ছরওয়ার উদ্দীন, শামসুল আলম, নুরুল আলম ও আবুল কালাম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় খুটাখালী বন বিটের স্টাফ তরিকুল ইসলাম, জাহামদাদ ভুইয়া, রিয়াজুল আলম জনিসহ শতাধিক ভিলেজার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি