1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মার্কিন নিষেধাজ্ঞা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভবিষ্যত নিয়ে উদ্বেগ জানিয়েছে স্টান্ড ফর বাংলাদেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প

মার্কিন নিষেধাজ্ঞা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভবিষ্যত নিয়ে উদ্বেগ জানিয়েছে স্টান্ড ফর বাংলাদেশ

আমিনুল ইসলাম মুকুল, লন্ডন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৪৬২ বার

সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের এলিট ফোর্স র্যাব ও এর সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে র্যাব নিষিদ্ধের দাবি জানিয়ে ১২ টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠির বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন স্ট্যান্ড ফর বাংলাদেশ।গত ২৩ জানুয়ারি ২০২২ অনলাইনে জুমের মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে বংলাদেশ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ‘স্ট্যান্ড ফর বাংলাদেশ’ এক প্রতিবাদ সভার আয়োজন করে।

সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মো: তরিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক আইনজীবি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকে ও ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্ট্যান্ড ফর বাংলাদেশ’র সেক্রেটারি মো: তরিকুল ইসলাম, মিডিয়া সেক্রেটারি সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল, ভাইস চেয়ারম্যান মো: আশরাফুল ইসলাম ফেরদাউস, মো: আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক রায়হান চৌধুরি, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সহসভাপতি করিম মিয়া, সেক্রেটারি বুরহান উদ্দিন চৌধুরী, সহসেক্রেটারি মো: আমিনুল ইসলাম সফর, মানবাধিকার কর্মী আহমেদ আলি, মো: জাকিরুল ইসলাম, তারেক খান, মো: সাফিকুল ইসলাম শাফি, মো: জাহাংগীর আহমেদ, মোহাম্মদ ফোনটু, শাহজালাল চৌধুরী, ইকবাল হোসেন, মো: আলম আহমোদ, মাজেদা আক্তার, আব্দুল মুকিত রাজিব প্রমুখ।

প্রধান অতিথি ব্যারিস্টার আবু বকর মোল্লা তার বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালিন বিভিন্নভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে তাদের ক্ষমতা দীর্ঘায়িত ও পাকাপোক্ত করে রেখেছে।তারা মনে করে যে এইভাবে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনকে ম্যানেজ করতে পারলেই বুঝি আগামী নির্বাচনে তারা সরকার গঠন করবে।মার্কিন নিষেধাজ্ঞার ফলে তা হয়ে গেল উল্টো।বিভিন্ন আন্তর্জাতিক মহল গুলোর প্রতিবাদে তারা এবং তাদের প্রশাসনের টনক নড়ে গেলো।আওয়ামীলীগ সরকার এখন আন্তর্জাতিক মহলকে ম্যানেজ করার জন্য লবিং শুরু করে দিয়েছে।আমি মনে করি সেটা হবে গণতন্ত্রের পক্ষে অন্তরায়।সারা পৃথিবী আজ নীরব সাক্ষী হয়ে আছে যে বর্তমান আওয়ামী লীগ সরকার হলো গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে চরম বাঁধা।আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিরোধী দল যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তা বিশ্বে প্রশংসিত।পাসপোর্ট বাতিলের মতো যতই হুমকি দেয়া হোক আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাবো।আল্লাহ আমাদের সহায় হোন।

সভায় স্ট্যান্ড ফর বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাজহারুল ইসলাম ভূঁইয়া বলেন, পূর্বে বহুবার বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশে ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে, হামলা, মামলা, গুম, খুন, হত্যা এবং মারামারি বন্ধের জন্য আহবান জানিয়েছ।কিন্তু বর্তমান সরকার তা কোনোভাবেই তোয়াক্কা করেনি।গত তিন বার পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে বাংলাদেশ সরকার যেসব অগণতান্ত্রিক আচরণ করেছে তাতে আন্তর্জাতিক কমিউনিটি রিতিমত হতবাক হয়েছে।গত এক যুগে আওয়ামীলীগ এবং বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর যে পরিমাণ নির্যাতন করেছে বিরোধী দল দমনের নামে তা আন্তর্জাতিক কমিউনিটি এবং প্রবাসীদেরকে রীতিমত অবাক করেছে।তাদের অনিয়মে অতিষ্ঠ হয়ে আমেরিকা বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়েছে।এছাড়া আন্তর্জাতিক মহল থেকে জাতিসংঘের কাছে চাপ সৃষ্টি করা হচ্ছে শান্তিরক্ষা মিশনে র্যাব নিষিদ্ধের জন্য। আমি পরিষ্কার বলতে চাই, আপনারা দেশ, জনগণ এবং মানুষের কল্যাণে কাজ করুন।দেশে গুম হওয়া ব্যাক্তিদের ফিরিয়ে দিন।সেই সাথে সাথে গুম-খুনের রাজনীতি বন্ধ করে দেশের প্রত্যেক সেক্টরে শান্তি ফিরিয়ে আনুন।তাহলে হয়তো দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে।

অনুষ্ঠানে স্ট্যান্ড ফর বাংলাদেশের সেক্রেটারি মো: তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।বাংলাদেশে যে কোন প্র্শাসনকে দলীয় করন করা থেকে বিরত থাকতে হবে। র্যাব যদি দলীয় প্রশাসন হিসেবে ব্যবহার না হতো তাহলে আজকে বাংলাদেশকে স্যাংশনে পড়তে হতো না। আওয়ামীলীগ যতদিন থাকবে দলীয়করন চলতেই থাকবে এবং বাংলাদেশের ভাবমূর্তি নস্ট হতে থাকবে সুতরাং আমরা এটি হতে দিতে পারি না। তার জন্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোন বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net