ঢাকা   ১২:১৩:৫১ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

রাজস্থলীতে এক সেনা সদস্য স্ত্রী আত্নহত্যা।

রাজস্থলী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৪৪০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙালহালিয়ার ডাক বাংলা চৌধুরী পাড়া এলাকায় খ্যাইনুচিং মারমা (৩০) নামে এক সেনা সদস্যের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৬ জানুয়ারি) আনুমানিক সকাল ৭ টার দিকে উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা চৌধুরী পাড়া নিজ বাড়িতে নিজের কক্ষ রুমের দরজা বন্ধ করে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করে সে। তার পাশে একটি চিরকুট লেখা পাওয়া যায় । ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা সাথে সাথে চন্দ্রঘোনা থানায় খবর দেয়। এরপর পুলিশ দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত খ্যাইনুচিং মারমা এলাকার সেনা সদস্য মঞ্জু তনচঙ্গ্যা স্ত্রী। তার একটি ৬ বছরের শিশু কন্যা সন্তান রয়েছে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা করছে বলে ধারনা করা হচ্ছে। ঐ ঘরে নিহত খ্যাইনুচিং একাই বাস করতেন।

উল্লেখ্য যে তার স্বামী মঞ্জু তনচঙ্গ্যা বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট সেনানিবাসের কমান্ডো ব্যাটলিয়নের সদস্য হিসেবে কর্মরত আছে।

নিহত খ্যাইনুচিং মারমা ব্যাংক এশিয়া বাঙালহালিয়া শাখায় চাকুরি করত। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায় নিজ পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি