1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে সংখ্যালঘুর বাড়িতে আগুন দেয়ার অভিযোগে পিতা পুত্র আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটে সংখ্যালঘুর বাড়িতে আগুন দেয়ার অভিযোগে পিতা পুত্র আটক

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩০ বার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সংখ্যালঘু এক সনাতন ধর্মালম্বীর ঘর ও
খরের গাদায় আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে প্রতিবেশি নুর ইসলাম ও তার পুত্র জুয়েল
মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার ২ফেব্রুয়ারি সকালে আটক পিতা পুত্রকে জেল
হাজতে প্রেরন করেছে থানা পুলিশ। এর আগে গত মঙ্গলবার ওই পিতা পুত্রসহ ১৫জনের নাম
উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্থ্য কৃষ্ণ কুমার রায়। গত সোমবার
দুপুরে ওই উপজেলার পূর্ব কাদমা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই এলাকার গিরিজয় চন্দ্র বর্মনের পূত্র কৃষ্ণ কুমারের সাথে
প্রতিবেশী আব্দুস ছাত্তারের পূত্র রফিকুল ইসলামের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে
আসছে। ওই বিরোধের জের ধরে গত ২৬ জানুয়ারী কৃষ্ণ কুমার ও রফিকুল ইসলামদের মধ্যে
হাতাহাতি হয়। এতে ৩ জন আহত হয়। একই ঘটনার জের ধরে গত ৩১ জানুয়ারী উভয়
গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কৃষ্ণ কুমারের মা শোভা রানীসহ ৪ জন আহত
হয়।

কৃষ্ণ কুমারের অভিযোগ, ওই ঘটনার জেরে প্রতিবেশি রফিকুল ইসলাম তার খরের গাদা ও
একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন
নিয়ন্ত্রণ করলেও একটি ঘর ও খরের গাদা পুড়ে যায়।

পরে এ ঘটনায় কৃষ্ণ কুমার বাদি হয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করলে ওই
অভিযোগের ভিত্তিতে রফিকুল ইসলামের বড় ভাই নুর ইসলাম ও তার পুত্র জুয়েল মিয়াকে
আটক করে বুধবার সকালে জেল হাজতে প্রেরন করে থানা পুলিশ।
এ বিষয়ে রফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোন বক্তব্য পাওয়া
যায়নি।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে ২জন
আসামীকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net