1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে সরকারী গণশৌচাগার দখল করে স্থাপনা ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদন্ড হাইকোর্টেও বহাল নোয়াখালীর এসপি এন এম নাসিরুদ্দিন এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১  স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল

ঈদগাঁওতে সরকারী গণশৌচাগার দখল করে স্থাপনা !

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯৮ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে এলজিএসপি’র অধীনে সরকারী অর্থায়নে নির্মিত গণশৌচাগার ও গভীর নলকূপ দখলে নিয়েছে দুস্কৃতিকারীরা।

ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাঁহাশিয়াখালী বাজারে সরকারী প্রায় সাড়ে চার লাখ টাকায় নির্মিত এ স্থাপনা দিনদুপুরে উচ্ছেদ করায় জনভোগান্তি চরম পর্যায়ে উঠেছে ।

সরেজমিন দেখা গেছে, ২০১২-১৩ অর্থ বছরে ইসলামাবাদ-পাহাঁশিয়াখালী বাজারের ব্যবসায়ী ও আগত জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদ কতৃপক্ষ ব্যক্তিমালিকানাধীন জায়গার উপর তাদের অনুমতি সাপেক্ষে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যায়ে একটি গণশৌচাগার ও গভীর নলকূপ স্থাপন করে।

এতদিন শৌচাগার এবং নলকূপ উভয়টি সম্পুর্ন চালুবস্থায় ছিল।
কিন্তু সম্প্রতি হঠাৎ জমির মালিক দাবীদার মনির আহমদ মুন্সি গং সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি ছাড়া প্রকাশ্যে সেফটি ট্যাংকসহ নির্মিত সরকারি গণশৌচাগার ও গভীর নলকূপটি উচ্ছেদ করে ও তাতে স্থাপনা নির্মাণ শুরু করে দেয়।

এতে বাজারে আগত হাজারো জনগণ এবং ব্যবসায়ীরা চরম দূর্ভোগের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তাদের দাবি ব্যাক্তি মালিকানাধীন জায়গায় সরকারি স্থাপনা গড়ে উঠলে তা সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি ছাড়া উচ্ছেদ করা যায়না।

অপরদিকে নলকূপ ও শৌচাগার দখলে জড়িত মনির আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি কক্সবাজার শহরে থাকেন, তাদের মালিকানাধীন জায়গায় হওয়ায় হয়ত ভাইয়েরা তা উচ্ছেদ করেছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে জানান,এসব সরকারি সম্পদ উচ্ছেদের ঘটনা সত্য, তবে জায়গাটি ব্যাক্তি মালিকানায় হওয়ায় উচ্ছেদের পূর্বে কতৃপক্ষ থেকে অনুমতি নিয়ে বিকল্প ব্যবস্থা করে দিলে জনগণ এ প্রশ্নটি তুলতনা।

ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর সিদ্দিক নলকূপ ও শৌচাগার উচ্ছেদের সত্যতা নিশ্চিত করে বলেন ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, সরকারি স্থাপনা ব্যাক্তি মালিকানাধীন জায়গায় গড়ে উঠেনা। কিন্তু কোনভাবে যদি সরকারি স্থাপনা ব্যক্তি মালিকানাধীন জায়গায় গড়ে উঠে, তখন কিন্ত সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি ছাড়া উচ্ছেদ করা যায়না।

এ বিষয়ে তিনি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net