1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে ডিবি পুলিশের অভিযানে ২ লাখ ৭৪ হাজার ইয়াবাসহ আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

ঈদগাঁওতে ডিবি পুলিশের অভিযানে ২ লাখ ৭৪ হাজার ইয়াবাসহ আটক-১

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০৭ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ আওলিয়াবাদ গ্রামের একটি বসতবাড়িতে প্লাস্টিকের ড্রামে লুকানো ২ লাখ ৭৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ অভিযানটি চালানো হয়। এ সময় বাড়ির মালিক হাসান (৫৪) কে আটক করা হয়েছে। তিনি ওই এলাকার চাঁদ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম।

তিনি জানান, জনৈক হাসানের বসত বাড়িতে ইয়াবা মজুদের সংবাদে তল্লাশি চালানো হয়। হাসানের দেখানো মতে ঘরের ভিতরে মাটির নীচে বিশেষ কৌশলে প্লাস্টিকের ড্রামে লুকানো এয়ার টাইট পলি ব্যাগ এবং কচটিপে মুড়ানো ২৭ পেকেট প্রতি প্যাকেটে ১০ (দশ হাজার করে) ২ লাখ ৭০ হাজার এবং একটি ভাঙ্গা প্যাকেটে ৪ হাজার সহ মোট ২ লাখ ৭৪ হাজার ইয়াবা উদ্ধার করে ইয়াবা পরিবহনে জড়িত সিএনজি অটোরিকশা (কক্সবাজার থ-১১-৯৮২৬) জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে জেলা গোয়েন্দা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net