1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বিজিবি কর্তৃক কষ্টি পাথরের মূর্তি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে বিজিবি কর্তৃক কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩৫ বার

ঠাকুরগাঁও ৫০ বিজিবি অভিযান পরিচালনা করে প্রায় ৫৩ কেজি ওজনের ১ টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে।

মঙ্গলবার ৫০ বিজিবি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়। এর আগে গত সোমবার বিকেলে সদর উপজেলার নিচিন্তপুর নামক এলাকায় নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মূর্তিটি উদ্ধার করা হয়।

৫০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এস এম মোস্তাফিজুর রহমানের নির্দেশনা মোতাবেক অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৫২ কেজি ৮শ ৭০ গ্রাম ওজনের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫২ লক্ষ ৮৭ হাজার টাকা। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তি ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, এর আগেও গত ২৫ ডিসেম্বর ২০২১ তারিখ অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে সর্বমোট ৬৫ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যমানের মোট ৬৫ কেজি ৪শ ৫০ গ্রাম ওজনের ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net